দক্ষিনদিনাজপুর

মুখ্যমন্ত্রীর ঘোষণায় দক্ষিণ দিনাজপুর জেলায় বিশ্ববিদ্যালয় তৈরির জন্য ১৫ একর জমি চিহ্নিত করল জেলা প্রশাসন

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর দক্ষিণ দিনাজপুর জেলায় বিশ্ববিদ্যালয় তৈরির তোড়জোড় শুরু করল জেলা প্রশাসন। শনিবার বিকেলে গঙ্গারামপুরের কৃষি দফতরের সিড ফার্ম এলাকায় বিশ্ববিদ্যালয়ের জন্য ১৫ একর জমি চিহ্নিত করল জেলা প্রশাসন। এদিন ওই জমি পরিদর্শনে যান অতিরিক্ত জেলা শাসক (ভুমি) কৌশিক নাগ, জেলা তৃণমূল সভাপতি বিপ্লব মিত্র সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজন। 

        জানা গেছে জেলার মধ্যবর্তী স্থানে হওয়ায় এই জায়গাটি প্রাথমিক ভাবে চিহ্নিত করা হয়েছে বলে জানা গেছে। বালুরঘাট, বুনিয়ায়দপুর সহ মালদা উত্তর দিনাজপুর জেলা থেকে কাছে হওয়ায় এই জায়গাটি চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত করণ জমিতে বিশ্ব বিদ্যালয় তৈরির প্রস্তাব পাঠানো হবে রাজ্যে বলে। এদিকে জেলার সদর শহর বালুরঘাটকে অবহেলিত করে গঙ্গারামপুর বিশ্ববিদ্যালয়ের জন্য জমি চিহ্নিত করায় প্রশ্ন তুলেছেন বালুরঘাটের সাধারণ মানুষ থেকে বিজ্ঞজন। গঙ্গারামপুরের থেকে বালুরঘাটে বিশ্ব বিদ্যালয়ের জন্য সব দিক থেকে উপযুক্ত বলে দাবী উঠেছে। এনিয়ে বালুরঘাটবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হতে শুরু করেছে।

        দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি বিপ্লব মিত্র জানান, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুবিধার্থে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কৃষি দফতরের সিড ফার্ম এলাকায় বিশ্ববিদ্যালয়ের জন্য ১৫ একর জমি চিহ্নিত করা হয়েছে।